রাশিয়ায় পশ্চিমা অস্ত্র ব্যবহারে ইউক্রেনকে ছাড় দেওয়ার ইঙ্গিত

ইউক্রেনের ওপর থেকে শর্ত তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গফাইল ছবি: রয়টার্স

পশ্চিমা দেশগুলো থেকে বিপুল পরিমাণ অস্ত্র পেয়েও রাশিয়ার বিরুদ্ধে সুবিধা করতে পারছে না ইউক্রেন। এ জন্য একটি শর্তকে দায়ী করা হচ্ছে। শর্ত অনুযায়ী ইউক্রেন পশ্চিমা অস্ত্র শুধু নিজেদের এলাকায় ব্যবহার করতে পারবে। রাশিয়ার মূল ভূখণ্ডে সেই অস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা ছিল। সেই দুর্বলতা কাজে লাগিয়ে ইউক্রেন সীমান্তের কাছে নিজস্ব ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।

তবে সম্প্রতি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ ‘দ্য ইকোনমিস্ট’ পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের ওপর চাপানো সেই শর্ত তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জার্মানিতে রাষ্ট্রীয় সফরে এসে চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে যৌথভাবে সেই প্রস্তাবের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন।